Translate

Saturday, 17 October 2015

এসার অল-ইন-ওয়ান উইন্ডোজ ১০ পিসি

যাঁরা যাঁরা  একই পণ্যে ল্যাপটপ, ডেস্কটপ ও ট্যাবের সুবিধা পেতে চান তাঁদের কথা ভেবে অল-ইন-ওয়ান কনভার্টিবল নোটবুক আনার ঘোষণা দিয়েছে এসার। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমনির্ভর এই নোটবুকটিতে পাঁচ ঘণ্টার বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে দাবি করেছে তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার তাইপেতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অ্যাস্পায়ার জেড৩-৭০০ অল-ইন-ওয়ান ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এ ছাড়াও অ্যাস্পায়ার আর-১৪ নামেরও একটি কনভার্টিবল নোটবুক বাজারে ছাড়ার ঘোষণা দেয় এসার।
সার অল-ইন-ওয়ান উইন্ডোজ ১০ পিসি
এসার কর্তৃপক্ষ জানিয়েছে, জেড৩-৭০০ অল-ইন-ওয়ান পণ্যটি পেন্টিয়াম বা সেলেরন প্রসেসরে চলবে। এতে থাকবে আট জিবি ডিডিআরথ্রিএল মেমোরি। এতে এসএসডি বা এইচডিডি স্টোরেজ সুবিধা থাকবে। ১৭ দশমিক ৩ ইঞ্চি মাপের ফুল এইচডি ডিসপ্লের এই অল-ইন-ওয়ান পণ্যটির দুই কেজি ওজনের । এতে স্টাইলাস পেন ব্যবহার করা যাবে। বিশেষ স্ট্যান্ডের সাহায্যে এটি ট্যাব হিসেবেও ব্যবহার করা যাবে। এর দাম হবে পারে ৬৯০ মার্কিন ডলার।

ইন্টারনেট ব্যবহারে প্রতিবেশি দেশগুলোর চেয়ে এগিয়ে বাংলাদেশ

ইন্টারনেট ব্যবহারে প্রতিবেশি দেশগুলোর চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ এক্ষেত্রে বিশ্বের বাংলাদেশের অবস্থান ১৪৯ ১৮৯টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১৫৫ ও পাকিস্তানের অবস্থান ১৫৬তমআইটিইউ ও ইউনেসকো প্রকাশিত দ্য স্টেট অব ব্রডব্যান্ড ২০১৫শীর্ষক বৈশ্বিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে আজ
internet bd technology
ইন্টারনেট ব্যবহারে প্রতিবেশি দেশগুলোর চেয়ে এগিয়ে বাংলাদেশ 
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ প্রতি ১০০ জনে তারযুক্ত ফিক্সড বা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে গত বছরের চেয়ে ৪ ধাপ এগিয়ে ১৩২ অবস্থানে উঠে এসেছেএ সূচকে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান (১৩৫), নেপাল (১৩৯), মিয়ানমার (১৫১), আফগানিস্তান (১৮৫)সহ ৫৭টি দেশের চেয়ে এগিয়ে

বিটিআরসির সচিব মো. সরওয়ার আলম জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডিজিটাল উন্নয়নের জন্য জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশনের সাম্প্রতিক সভায় আনুষ্ঠানিকভাবে বিশ্ব ব্রডব্যান্ড  পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছেপ্রতিবেদন অনুসারে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাসা-বাড়িতে ইন্টারনেট সংযোগের হিসেব অনুযায়ী ১০১তম বাংলাদেশের অবস্থান এবং এর হার ৬ দশমিক ৫০ শতাংশ, যা ২০০৪ সালে ছিল ৪ দশমিক ৬ শতাংশ২০১৫ সালের প্রতিবেদন অনুযায়ী দেশে ব্যক্তিগত পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার ৯ দশমিক ৬এতে বাংলাদেশের অবস্থান ১৬২১৪৪টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৫৪৮টি স্বল্পোন্নত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ২২
ব্রডব্যান্ড কমিশনের এই প্রতিবেদন মূলত ২০১৪ সালের তথ্য থেকে তৈরি করা হয়েছেবিটিআরসি জানিয়েছে, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের চিত্র আশাব্যঞ্জক হারে বাড়ছেইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ২২ লাখ  বর্তমানে দেশে, এর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৭ লাখযা মোট জনসংখ্যার প্রায় ৩২ ভাগথ্রিজি প্রযুক্তি চালুর পর বাংলাদেশে মোবাইলে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত দ্রুত বাড়ছেকমিশনের প্রতিষ্ঠার পর থেকে ইন্টারনেট গ্রাহক সংখ্যা গত কয়েক বছরে ধারাবাহিকভাবে বেড়েছে২০০২ সালে যেখানে গ্রাহক সংখ্যা ৭০ হাজার, ২০০৪ সালে ১ লাখ, ২০১১ সালে ২ কোটি, , ২০০৯ সালে ৭০ লাখ ,২০১৩ সালের জুলাই মাসে ২ কোটি ৬০ লাখ, ২০১৪ সালের জুলাই মাসে ৩ কোটি ৯৪ লাখ ছিল
বিটিআরসি আরো জানিয়েছে, বিশ্বের ৫৬টি দেশে এখনো জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়ন করা না হলেও ২০০৯ সালে বাংলাদেশে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছেবর্তমানে এটি আরও যুগোপযোগী করে নতুন ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছেমানুষের জীবনের বিভিন্ন চাহিদা পূরণে সমর্থ হওয়ায় এবং প্রয়োজনীয় নানা বিষয়ের সঙ্গে সংযুক্ত থাকায় ইন্টারনেটের ব্যবহার বাড়ছেসরকার ব্রডব্যান্ডের দাম কমিয়েছেএতে ব্যক্তি পর্যায়েও দাম ধাপে ধাপে কমে আসছেফলে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা বাড়ছে। - 

প্রথম নিজস্ব ল্যাপটপ নিয়ে এলো মাইক্রোসফট

ফোনের পর এবার নিজস্ব ল্যাপটপ নিয়ে এলো মাইক্রোসফটমঙ্গলবার সংস্থার অনুষ্ঠানে তিনটি ফোনের সঙ্গে প্রকাশ্যে আনা হল ল্যাপটপওএই ল্যাপটপ উইন্ডোজ ১০-এই চলবে
গত জুলাই মাসে সামনে আসে উইন্ডোজ ১০এবার স্যামসাং আর অ্যাপলকে টেক্কা দিতেই উঠে পড়ে লেগেছে মাইক্রোসফট

ল্যাপটপটির দাম পড়বে প্রায় ১ লাখ ১৬ হাজার টাকা২৬ অক্টোবর থেকে বাজারে পাওয়া যাবে এটিল্যাপটপে থাকছে ১৩.৫ ইঞ্চির স্ক্রিনএই ল্যাপটপ আনায় মাইক্রোসফটের শেয়ার বেড়েছে অনেকাংশেই

Friday, 16 October 2015

বৃহস্পতির নতুন ছবি প্রকাশ করল নাসা

নতুন ছবি প্রকাশ করল নাসা গত বৃহস্পতিবারে। তাতে দেখা যাচ্ছে, বৃহস্পতির গায়ের লাল ছোপ ক্রমশ ছোটো হয়ে আসছে। আর তার জেরেই চিন্তায় পড়েছেন নাসা গবেষকরা। তাঁদেরও এই লাল ছোপ ছোটো হয়ে যাওয়ার সঠিক কারণ জানা নেই।

Nassa bd
বৃহস্পতির নতুন ছবি প্রকাশ করল নাসা
নাসা সূত্রে খবর, যে ছবি প্রকাশ করেছে নাসা বৃহস্পতির তা মিলেছে গ্রহের বহির্জাগতিক পরিমণ্ডল গবেষণার দ্বারা। হাবেল স্পেস টেলিস্কোপের সাহায্যের গ্রহের পৃষ্ঠদেশের ছবি তোলা হয়। সেই ছবিই দেখাচ্ছে লাল ছোপ ক্রমশ ছোটো হচ্ছে। ১৮০০ সালে তোলা ছবিতে দেখা গিয়েছে এই লাল ছোপের আয়তন এতটাই বড় যে এর মধ্যে তিনটি পৃথিবী ঢুকে যেতে পারে। গত মে মাসের ছবিতে দেখা যায় আয়তন কমে এসে হয়েছে ১৬,৪৯৬ কিলোমিটার। তবে এদিনের ছবিতে লাল ছোপের আয়তন একধাক্কায় কমে হয়েছে ২৪০ কিলোমিটার।

এই লাল ছোপ তৈরি হয় গ্রহের পৃষ্ঠদেশের ঝড়ের ফলে। তিন শ বছরের টানা ঝড় তৈরি করেছিল এই লাল ছোপ। আগামী দিনে এই লাল ছোপ ছোটো হয়ে আসার ঘটনা গ্যাসের পিণ্ড বৃহস্পতি সম্পর্কে অনেক নতুন তথ্য দেবে বলে ধারণা করছেন গবেষকরা।

অফিসকেই বাড়ি বানিয়ে সেরা সংস্থা হলো গুগল


  • অফিসকেই বাড়ি বানিয়ে সেরা সংস্থা হলো গুগল অফিসে সাধারণত আপনি কী করেন? এক কথায় উত্তর দিতে হলে— ‘কাজ’! ‘কাজ’ না করেও অফিসে অনেকে মাসের শেষে মাইনে নিয়ে দিব্যি বাড়ি চলে যান ঠিকই, তবে সেই সব বিতর্কে গিয়ে লাভ নেই। আপনি জানেন, আপনি আপনার অফিসকে কতটা দিচ্ছেন এবং বিনিময়ে অফিসও আপনাকে কী দিচ্ছে! তবে, এই দেওয়া-নেওয়ার মাঝেই যে আপনার খাতে চলে আসে অনেকটা ক্লান্তি, সেটা কি অস্বীকার করতে পারেন? ঠিক এই জায়গাতেই অফিস-কালচারে ঘা মেরেছে গুগল! অফিসকেই তারা করে তুলেছে বাড়ি! যেমন ধরুন, আপনি কি অফিসে আপনার পোষ্যকে নিয়ে যেতে পারেন? বা, খাওয়া-দাওয়ার পর একটু ‘ভাতঘুম’ দেওয়ার

অভ্যাস আছে কি আপনার? ওয়ার্ক-আউট করার ইচ্ছে হলে সেই সুযোগ কি আপনাকে অফিস দেয়? কলকাতা-সহ ভারতের অনেক অফিসে জিম আছে ঠিকই, কিন্তু হাতের কাজ না মিটিয়ে সেখানে ঢুঁ মারার কোনও উপায় নেই। গুগল সে সবের ধার-কাছ দিয়েও যায় না! তাদের মূল মন্ত্র কর্মচারীকে স্বাচ্ছন্দ্যে রাখা! সেই জন্যই গুগলের অফিসে আপনি আপনার সাধের পোষ্যকে নিয়ে যেতে পারেন। নিয়ে যেতে পারেন বাচ্চাদের। ইচ্ছে হলে সেরে নিতে পারেন একটু-আধটু ওয়ার্ক-আউট। এছাড়া সাঁতারও কেটে নিতে পারেন কয়েক পাক

গুগলে ছবি তুলে অনুবাদ–সুবিধা

google translate with picture
 গুগলে ছবি তুলে অনুবাদ–সুবিধা
যান্ত্রিক অনুবাদ-সুবিধা গুগল ট্রান্সলেট কোনো শব্দ বা বাক্যের ছবি তুললে বা তুলে দিলে এখন তা অনুবাদ করে দিতে পারবে। আরবি, ইংরেজি, পর্তুগিজ, জার্মানসহ ২০টি ভাষায় এই ‘ভিজ্যুয়াল’ অনুবাদ-সুবিধা এখন পাওয়া যাবে। সুবিধাটি বাংলা ভাষার জন্য ও চালু হয়েছে। শুধু মাত্র আইফোন ও অ্যান্ড্রয়েড-চালিত যন্ত্রে ‘গুগল ট্রান্সলেট’ অ্যাপ ব্যবহার করে। তারা জানিয়েছে অনুবাদের ক্ষেত্রটি নিয়ে গুগল অনেক দিন ধরে কাজ করছে। বিভিন্ন ভাষার অনুবাদের বিষয়টিও সহজ হয়ে গেছে। ওটাভিও গুড গুগল ট্রান্সলেটের সফটওয়্যার প্রকৌশলী বলেন, আরবি ভাষার অনুবাদ কিং বা কাজ করাটা কারিগরিভাবে বেশ কষ্টসাধ্য। তাই সবার আগে এ ভাষার অনুবাদকে সহজ করার বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করি। শুরুতে এ ভাষার ভিজ্যুয়াল অনুবাদ-সুবিধাও চালু হলো। নতুন মডেলের আইপ্যাডেও চালু হয়েছে স্প্লিট ভিউ-সুবিধা গুগল ট্রান্সলেটে ভিজ্যুয়াল অনুবাদ চালুর পাশাপাশি । এর মাধ্যমে দুটি অ্যাপ একই সময়ে পাশাপাশি ব্যবহার করা যাবে।পণ্য বিভাগের প্রধান বারাক তুরভিস্কি বলেন, ‘আপনি যদি কাউকে ই-মেইল বা বার্তা পাঠাতে চান, অনুবাদের সহায়তা নিয়ে তা এখন একসঙ্গে করতে পারবেন।’ স্প্লিট ভিউ-সুবিধার মাধ্যমে ই-মেইলের ইনবক্স ও গুগল ট্রান্সলেট অ্যাপ চালু রেখে কাজটি করা যাবে একই সময়ে পাশাপাশি । এই সুবিধাটি অ্যান্ড্রয়েড-চালিত যন্ত্রেও ভিজ্যুয়াল চালু হয়েছে বলে জানান তিনি। ক্যামেরায় ক্লিক করে অনুবাদের জন্য গুগল ট্রান্সলেট অ্যাপটি খুলে চালু করতে হবে। যে শব্দ বা বাক্যটি ব্যবহারকারী অনুবাদ করতে চান, ফটো তুললেই পর্দায় স্বয়ংক্রিয়ভাবে সেটির অনুবাদ দেখাবে। সুবিধাটি পাওয়ার জন্য ব্যবহারের ক্ষেত্রে ইন্টারনেট-সংযোগ কিংবা মুঠোফোনের ইন্টারনেট ডেটা কোনোটিই লাগবে না।

নয়া কৌশল পিসি বিক্রির

হাতের মুঠোয় থাকা ফোনটাই এখন ছোটখাটো একটা কম্পিউটার। কথা বলা, বার্তা আদান-প্রদান তো ​হচ্ছেই; ব্যক্তিগত কম্পিউটারের অনেক কাজ এখন মোবাইলেই সেরে ফেলে​ অনেকে। স্বাভাবিকভাবেই ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের বিক্রি কমেছে। এ ধরনের ব্যক্তিগত কম্পিউটার বা পিসি বিক্রির হার বাড়াতে একজোট হচ্ছে পিসি নির্মাতা বড় বড় প্রতিষ্ঠানগুলো। এর নেতৃত্বে আছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
পিসির বিক্রি কমে যাওয়ার বা মানুষের পিসির প্রতি আগ্রহ কমার কারণটি ধরতে পেরেছে মাইক্রোসফট। তাই এবারে পিসি নির্মাতা ডেল, এইচপি, লেনোভো ও চিপ নির্মাতা ইনটেলকে নিয়ে একজোট হচ্ছে। তারা পিসির গুরুত্ব নিয়ে প্রচার চালাবে। কম্পিউটার নতুন নতুন কী কী করতে পারে সে কথা প্রচার করতে ‘পিসি ডাজ হোয়াট?’ নামে প্রচার শুরু করবে। এই প্রচার কৌশলের মধ্যে থাকবে টিভি বিজ্ঞাপন, অনলাইন বিজ্ঞাপন, ছাপা পত্রিকায় বিজ্ঞাপন প্রভৃতি। মাইক্রোসফটের সম্প্রতি বাজারে ছাড়া উইন্ডোজ ১০-এর প্রচারের জন্যই এই বিশেষ উদ্যোগ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট রিকোড জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের বাজারে উইন্ডোজ ১০ চালিত পিসির গুণাগুণ তুলে ধরে প্রচার চালানোর পরিকল্পনা করছে মাইক্রোসফট। আধুনিককালের অন্যান্য ডিভাইসের চেয়ে উইন্ডোজ ১০ চালিত পিসি কোন দিক থেকে বেশি এগিয়ে তা প্রচার করবে পিসি নির্মাতারা। ইনটেল, মাইক্রোসফট, এইচপি, ডেল ও লেনোভো আলাদা আলাদাভাবে অনেক পিসি বিক্রি করতে চাওয়ার খবরের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিষ্ঠানগুলোর একজোট হওয়ার বিষয়টি। এই প্রথম বিজ্ঞাপনের ক্ষেত্রে একজোট হয়েছে তারা। সাধারণত পিসির বাজারে যন্ত্রাংশ নির্মাতা হিসেবে ইনটেল ও সফটওয়্যার নির্মাতা হিসেবে মাইক্রোসফট পিসি নির্মাতাদের চেয়েও বেশি লাভ করে। কিন্তু বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠান আলাদাভাবে বিজ্ঞাপন দেয়। এদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি বলছে, পিসির বাজার কমতে থাকায় এ ধরনের প্রচার দেখা যাচ্ছে। মানুষ এখন স্মার্টফোন, ট্যাবে,টিভি, বেশি টাকা খরচ করছে। ২০১৭ সাল পর্যন্ত পিসির বিক্রি ৮ শতাংশ পর্যন্ত কমতে থাকবে। ২০১৭ সালে গিয়ে পিসির বাজার স্থিতিশীল হতে পারে।

জেনে নিন পেনড্রাইভ না বোমা!

নিরীহ পেনড্রাইভ মনে হলে দেখতে কী হবে, এটি পেনড্রাইভ তো নয় যেন ছোটখাটো বোমা! ল্যাপটপ, ডেস্কটপ এমনকি আপনার মোবাইল পেনড্রাইভটি ফোনে ঢোকানো মাত্রই সর্বনাশ ঘটে যেতে পারে। পেনড্রাইভটি ইউএসবি পোর্টে লাগানো মাত্রই পুরো যন্ত্রটিই পুড়ে যেতে পারে। সম্প্রতি রাশিয়ার হ্যাকাররা এই সর্বনাশা ইউএসবি স্টিক বা পেনড্রাইভ তৈরি করেছে। টেলিগ্রাফ অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ডার্ক পারপাল নামের রাশিয়ান নিরাপত্তা গবেষকেরা এই ইউএসবি স্টিকটি সম্পর্কে বলছেন, এটা শুধু ল্যাপটপ বা ডেস্কটপ নয়, এটি টিভি স্মার্টফোনসহ যেখানে ইউএসবি ব্যবহার করা যায় সেখানে লাগালেই সর্বনাশ ঘটিয়ে দেবে। সম্প্রতি হ্যাকাররা এই ইউএসবিটির ক্ষমতা দেখিয়ে একটি ভিডিও পোস্ট করেছে যাতে আইবিএমের একটি ল্যাপটপ কয়েক সেকেন্ডেই অকেজো করে ফেলার বিষয়টি দেখানো হয়েছে। ইউএসবিটি সিগনাল লাইনের মধ্য দিয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট ঘটিয়ে মাদারবোর্ডের সর্বনাশ করে ফেলে। ডার্ক পারপল দাবি করেছেন রাশিয়ান ভাষায় লেখা একটি ব্লগ পোস্টে, যেকোনো ইউএসবি পোর্টের মাধ্যমে এ পেনড্রাইভ দিয়ে আক্রমণ চালানো যাবে। আসলে সেটা টিভি, ডেস্কটপের ল্যাপটপ পাশাপাশি ফোন, রাউটার, মডেম হতে পারে। এ পেনড্রাইভ তৈরির লক্ষ্য প্রসঙ্গে এর নির্মাতারা বলছেন যে, ‘কম্পিউটার ধ্বংস করা।’ অবশ্যই, ইউএসবি লাগানোর পর কম্পিউটার পুরো অচল হয়ে গেলেও পরে তা সেরে নেওয়া যায়। এ ক্ষেত্রে পুরো মাদারবোর্ডটি বদলে ফেলতে হয়। এই পেনড্রাইভ হার্ডডিস্কে বিশেষ ক্ষতি করতে পারে না। কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, আগে হ্যাকাররা বিভিন্ন কোড বা ম্যালওয়্যার দিয়ে ফোন বা ল্যাপটপ থেকে তথ্য মুছতে আক্রমণ চালাত। সেই যুগ বদলাচ্ছে এখন । নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কোনো অপরিচিত উৎস থেকে পাওয়া পেনড্রাইভ কম্পিউটারে লাগাবেন না।

ভিডিও ফেসবুক প্রোফাইলে দিতে পারবেন

ফেসবুক হতে যাচ্ছে আরো জীবন্ত! বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই যোগাযোগ মাধ্যম বুধবার জানাল ফেইসবুক ব্যবহারকারীদের নতুন একটি ফিচার প্রোফাইলে তারা যোগ করতে যাচ্ছে এবং তা হচ্ছে প্রোফাইল ভিডিও। এর মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা স্থির চিত্রের বদলে৭ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করতে পারবে । প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে এ খবর। তবে প্রথমেই সবাই এই অভিনব ফিচারটি উপভোগ করতে পারবেন না। প্রথমদিন এই সুবিধাটি উন্মুক্ত করা হচ্ছে শুধু ক্যালিফোর্নিয়ার আইফোন ইউজারদের জন্য। এরপর আস্তে আস্তে সারা বিশ্বে এটি পৌঁছানো শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। নিজের ব্যক্তিত্বকে আরও সুন্দরভাবে তুলে ধরতে এই ফিচার বেশ উপকারে আসবে। তবে সবসময় প্রোফাইল ভিডিও চলতে থাকবে না। ভিডিও লুপ করবে শুধু যদি প্রোফাইল পেজে ঢোকা হয় তাহলে। নিজের প্রোফাইলে ঢুকলে অথবা অন্য কারো প্রোফাইলে ক্লিক করলে সেই ভিডিওটি দেখা যাবে। নিউজফিডে স্ট্যাটাসের পাশে কিংবা অন্য কোনো জায়গায় ছোট আকারে ভিডিও দেখা যাবে না। এ ছাড়া ভিডিওর সাথে অডিও শোনা যাবে শুধু ভিডিওতে মোড অন করা হলে ক্লিক করে ফুল-ভিউ প্রোফাইলে ঢুকলে শুধু ভিডিও চলতে দেখা যাবে,তবে কোনো আওয়াজ পাওয়া যাবে না। কিছুদিন আগে ফেসবুক ঘোষণা করেছিল ‘সাময়িক প্রোফাইল পিকচারের’ কথা, যে ফিচারের মাধ্যমে নির্দিষ্ট কিছু দিন বা ঘণ্টার জন্য কোনো বিশেষ প্রোফাইল পিকচার দেওয়া যাবে। নির্দিষ্ট সময় শেষ হয়ে এলে পুরনো প্রোফাইল পিকচার আবার ফিরে আসবে। তবে ধারণা করা হচ্ছে ফেসবুক প্রোফাইলে সবচেয়ে বড় পরিবর্তন টাইমলাইন আসার পর প্রোফাইল ভিডিওই হতে যাচ্ছে! এ ছাড়া ফিচারটির মাধ্যমে ৭ মিনিট লম্বা সেলফি ভিডিও ধারণ করে তা আপলোড করা যাবে। তবে ভিডিও এখন আপলোডের জন্য আকারে তেমন কোনো বাধা নেই।আপনার আপলোড করা ভিডিও ফেসবুক কতৃপক্ষ নিজে থেকে বর্গাকারে ক্রপ করে ফেইসবুক প্রোফাইলের জায়গায় সেট করে নেয়। আর ফিচারটি যার প্রোফাইলে পৌঁছাবে, পৌঁছানোর সাথে সাথে তার অ্যাকাউন্টের ওপর একটি টিউটোরিয়াল দিয়ে দেওয়া হবে, যাতে থাকবে প্রোফাইল ভিডিও ব্যবহার করার সব নিয়মাবলি।

Thursday, 15 October 2015

শিখে নিন ইউটিউবের কিছু প্রয়োজনীয় জিনিস

পৃথিবীতে সবাই ইউটিউব ব্যবহার করে কিন্তু অনেকে এর আভ্যন্তরীণ ফিচারগুলো জানি না। ইউটিউবের বেশ কিছু শর্টকাট এবং ট্রিক্স নিচে দেয়া হল । আশা করি পড়ে আপনার উপকার কাজে লাগবে ১। ইউটিউব ভিডিও চলাকালীন অবস্থায় অনেকে ভিডিও পজ করার জন্য সাধারণত স্পেস বার প্রেস করে থাকেন যার ফলে ইউটিউব পেজটি নিচের দিকে নেমে যায়। আর k চাপ দিলে সেটি পজ হয়ে যাবে ২। ইউতটিব শব্দ মিউট করার জন্য M ব্যবহার করতে পারেন ৩। আপনার ভিডিও ফুলস্ক্রিনে আনার জন্য F প্রেস করুন। ৪।এছাড়া J বাটন প্রেস করার মাধ্যমে আপনি ১০ সেকেন্ড পিছনে যেতে পারবেন। L চাপার মাধ্যমে ১০ সেকেন্ড সামনে চলে আসবেন ৫।আর ৫ সেকেন্ড পিছনে যেতে বাম দিকের (←)অ্যারো ভালভাবে চাপুন আর ৫ সেকেন্ড সামনে যেতে ডান দিকের অ্যারো (→) (তীর চিহ্ন) সঠিকভাবে চাপুন ৬। আপনার প্রয়োজনে কোন ভিডিও পুনরায় শুরু থেকে দেখতে ০ (শূন্য) চাপুন। (→) (তীর চিহ্ন) অ্যারো ৭। সাধারণত ইউটিউবে ভিডিওগুলোর ব্যপ্তিকাল টেকনিক্যালি ৯ টি অংশে বিভক্ত হয়ে থাকে। আপনিএখন যেকোনো অংশ দেখতে সরাসরি ১-৯ পর্যন্ত যেকোনো বাটন চাপুন। এতে ঐ ভিডিওর সমান ৯ অংশের নির্দিষ্ট অংশটি প্লে হবে। ধন্যবাদ পড়ার জন্য

আইফোন নিয়ে চাপে নেই স্যামসাং

অ্যাপলের আইফোন আর স্যামসাংয়ের তৈরি স্মার্টফোনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কথা তো সবারই কম-বেশি জানা। বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারে স্যামসাং শীর্ষে থাকলেও নতুন আইফোন বাজারে এলে কিছুটা চাপে পড়ে যায় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। ভারতের বাজারে নতুন আইফোন বিক্রি শুরু প্রসঙ্গে স্যামসাং কর্তৃপক্ষ বলছে, তাদের প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে এস৬ প্লাস এজ বা নোট বিক্রিতে তেমন কোনো চাপ তাদের ওপর আসবে না। তবে এ ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট ও প্রধান পণ্য পরিবেশকেরা বলছে, কোরিয়ার ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি চরম চাপে পড়ে যাবে। স্যামসাং ইন্ডিয়ার মোবাইল অ্যান্ড আইটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট আসিম ওয়ার্সি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এখানকার বাজার বড়। সবার জন্য সুযোগ রয়েছে। আমাদের প্রিমিয়াম ফোনগুলোর বিক্রি বাড়ার বিষয়ে আমি আশাবাদী।’ ভারতের বাজারে আজ টাইজেন অপারেটিং সিস্টেমনির্ভর জেড৩ স্মার্টফোন উদ্বোধনের পর এ কথা বলেন ওয়ার্সি। জেড ৩ স্মার্টফোনটি ভারতে ৮ হাজার ৪৯০ রুপিতে বিক্রি হবে। ১৬ অক্টোবর থেকে ভারতের বাজারে আইফোন ৬এস ও ৬এস প্লাস বিক্রি শুরু করছে অ্যাপল। আইফোন ৬এস ১৬ জিবি মডেলের দাম হবে ৬২ হাজার রুপি। ডিসেম্বর নাগাদ ভারতের বাজারে ১২ লাখ আইফোন বিক্রির পরিকল্পনা নিয়ে নামছে অ্যাপল। অ্যাপলের বাজার দখলের লক্ষ্য শুনে স্যামসাং আত্মবিশ্বাসী হলেও স্মার্টফোন পরিবেশকেরা বলছে, স্যামসাংয়ের সামনে ‘কঠিন সময়’।

আপনি জনপ্রিয় কতটা ফেইসবুকে?

ফেসবুকের মোবাইল সাইটে একটি বাগ বা সফটওয়্যার ত্রুটির কারণে কার পোস্ট কতবার দেখা হয়েছে সেটি দেখা যাচ্ছে। এতে কার পোস্ট কত জনপ্রিয় বা কে কত জনপ্রিয় তা বোঝা সহজ হয়। ফেসবুকের বাগটির কারণে পোস্ট দাতার পাশাপাশি অন্য ফেসবুক ব্যবহারকারীও পোস্ট কতবার দেখা হয়েছে সেটি দেখতে পাচ্ছেন। ভিডিও পোস্টের নিচে যেভাবে কতবার ভিডিও দেখা হলো সেটি জানা যায় এই বাগের কারণে আর্টিকেল লিংকম নিউজ বা যেকোনো পোস্টের ভিউসংখ্যা এখন দেখা যাচ্ছে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বাগ সরানো হয়েছে। তবে এখনো কেউ কেউ হয়তো তার পোস্টের ভিউ দেখতে পারছেন। ভবিষ্যতে এ ধরনের কোনো ভিউ দেখানোর পরিকল্পনা ফেসবুকের নেই। এর আগে ২০১৩ সালের এক গবেষণায় দেখা যায়, মাত্র ৩৫ শতাংশ বন্ধু পোস্ট দেখেন। তবে ফেসবুকের বাগের কারণে কার কত জনপ্রিয়তা সেটি দেখে নেওয়ার সুযোগ পেলেন অনেকেই।