 |
| গুগলে ছবি তুলে অনুবাদ–সুবিধা |
যান্ত্রিক অনুবাদ-সুবিধা গুগল ট্রান্সলেট কোনো শব্দ বা বাক্যের ছবি তুললে বা তুলে দিলে এখন তা অনুবাদ করে দিতে পারবে। আরবি, ইংরেজি, পর্তুগিজ, জার্মানসহ ২০টি ভাষায় এই ‘ভিজ্যুয়াল’ অনুবাদ-সুবিধা এখন পাওয়া যাবে। সুবিধাটি বাংলা ভাষার জন্য ও চালু হয়েছে। শুধু মাত্র আইফোন ও অ্যান্ড্রয়েড-চালিত যন্ত্রে ‘গুগল ট্রান্সলেট’ অ্যাপ ব্যবহার করে। তারা জানিয়েছে অনুবাদের ক্ষেত্রটি নিয়ে গুগল অনেক দিন ধরে কাজ করছে। বিভিন্ন ভাষার অনুবাদের বিষয়টিও সহজ হয়ে গেছে।
ওটাভিও গুড গুগল ট্রান্সলেটের সফটওয়্যার প্রকৌশলী বলেন, আরবি ভাষার অনুবাদ কিং বা কাজ করাটা কারিগরিভাবে বেশ কষ্টসাধ্য। তাই সবার আগে এ ভাষার অনুবাদকে সহজ করার বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করি। শুরুতে এ ভাষার ভিজ্যুয়াল অনুবাদ-সুবিধাও চালু হলো।
নতুন মডেলের আইপ্যাডেও চালু হয়েছে স্প্লিট ভিউ-সুবিধা গুগল ট্রান্সলেটে ভিজ্যুয়াল অনুবাদ চালুর পাশাপাশি । এর মাধ্যমে দুটি অ্যাপ একই সময়ে পাশাপাশি ব্যবহার করা যাবে।পণ্য বিভাগের প্রধান বারাক তুরভিস্কি বলেন, ‘আপনি যদি কাউকে ই-মেইল বা বার্তা পাঠাতে চান, অনুবাদের সহায়তা নিয়ে তা এখন একসঙ্গে করতে পারবেন।’ স্প্লিট ভিউ-সুবিধার মাধ্যমে ই-মেইলের ইনবক্স ও গুগল ট্রান্সলেট অ্যাপ চালু রেখে কাজটি করা যাবে একই সময়ে পাশাপাশি । এই সুবিধাটি অ্যান্ড্রয়েড-চালিত যন্ত্রেও ভিজ্যুয়াল চালু হয়েছে বলে জানান তিনি।
ক্যামেরায় ক্লিক করে অনুবাদের জন্য গুগল ট্রান্সলেট অ্যাপটি খুলে চালু করতে হবে। যে শব্দ বা বাক্যটি ব্যবহারকারী অনুবাদ করতে চান,
ফটো তুললেই পর্দায় স্বয়ংক্রিয়ভাবে সেটির অনুবাদ দেখাবে। সুবিধাটি পাওয়ার জন্য ব্যবহারের ক্ষেত্রে ইন্টারনেট-সংযোগ কিংবা মুঠোফোনের ইন্টারনেট ডেটা কোনোটিই লাগবে না।
No comments:
Post a Comment